দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত


দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় র্যালীর পূর্বে ঐতিহ্য বাহী পারুলিয়া ফুটবল ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাসার এমপি।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক কবি, সাহিত্যিক গবেষক ডক্টর সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এস এম সরওয়ার, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ওলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা থানার প্রতিনিধি শহর আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ।
সভার শুরুতে কোরান তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দিন।
সভা শেষে অতিথি বৃন্দ র্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন সাইকেল চেপে। র্যালীটি দেবহাটার কুলিয়া, কোমরপুর, ভাঁতশালা, টাউনশ্রীপুর, দেবহাটা সদর, নোয়াপাড়া, হাদীপুর, গাজীরহাট বাজার, চাঁদপুর, সখিপুর হয়ে পারুলিয়া বাজারে ফেয়ার মিশনের কার্যালয়ে এসে শেষ হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন


