শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বেড়েছে সরিষা আবাদ, ভাল ফলনের আশা

দেবহাটা প্রতিনিধি: শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ। বর্তমানে অধিকাংশ মাঠ দখলে নিয়েছে সরিষা। আর তাই কুয়াশায় ভেজা হলুদ ফুল দুলছে মাঠে মাঠে। শীতের রাতে কুয়াশায় ভেজা সরিষার গাছ রোদে যেন ঝিকিমিকি করছে। সব মিলে সৃষ্টি হয়েছে মনোরম পরিবেশ। উপজেলার প্রায় প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ।

এবছর যা আবাদ হয়েছে তাতে সরিষা চাষে লক্ষ মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেধেছে এলাকার কৃৃষকরা।

তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ২১ হাজার ৭৬৭ দশমিক ২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়া ২৮ হাজার ৯৫০ মে. টন উৎপাদন এবং হেক্টর প্রতি (১.৩৩) এক দশমিক তেত্রিশ মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাতক্ষীরার ৭টি উপজেলায় উপজেলার মধ্যে দেবহাটা উপজেলায় ১৫০০ হেক্টর জমিতে আবাদ করেছে কৃষক। যা থেকে উৎপাদন ১৯৯৫ মে. টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরিষা চাষি রজব আলী জানান, বিগত বছরের তুলনায় ফলন বেশি হওয়ার আশঙ্কা করছি। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছেন তিনি।

দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, বিগত বছরের ১০৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। সেখানে এবছর ১১ শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষক ভালো ফলন পাওয়ায় এবছর চাষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলন ভালো হলে কৃষক লাভবান হবে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন