মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ‘দরদি’এর তারুণ্য সেমিনার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন “দরদি” এর তারুণ্যের দেশ গঠনের করণীয় ও উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের আইসিটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) এবং দরদি’র কার্যনির্বাহী উপদেষ্টা মো. আবুল হাসান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সন্দীপ কুমার দাস, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংস্কৃতিক উপদেষ্টা রিয়াজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক ও সংগঠনের নীতিনির্ধারণী পর্ষদ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতি সভাপতি ও পারুলিয়া গালর্স স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও দরদি’র সদস্য, যুব সদস্যরা। অনুষ্ঠানের মূলপ্রতিপাদ্য বিষয় ছিল মাদক, অনলাইন জুয়া আর সাইবারের আঁধার জগতের অচলায়তন ভেঙে, এসো নতুন আলোর পথে, জুলাইয়ের মুক্তির লাল-সবুজ পতাকা হাতে। এসো মাদকের বিরুদ্ধে লড়ি হাতে হাত রেখে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এসময় বক্তরা বলেন, সকল প্রকার মাদক জীবন ধ্বংস করে, পরিবার ও সমাজকে ধ্বংস করে। পরিবারের ভালোবাসা এবং সমর্থন হলো মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মাদকাসক্তির মোকাবেলায় পরিবারই হলো প্রথম এবং সর্বোত্তম প্রতিরক্ষা। অতএব আপনার সন্তান বা পরিবারের সকলের প্রতি খেয়াল রাখুন, যাতে কারও প্ররোচনায় মাদকের প্রতি আসক্ত হয়ে না পড়ে। মাদক ব্যাবসায়ী দেশ ও জাতি, সমাজ তথা আপনার আমার সকলের গণশত্রু। মাদক ব্যাবসায়ীদেরকে প্রতিহত করুন, সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। সাম্প্রতিক অনলাইন জুয়া হচ্ছে এক ধরনের প্রতারণার ফাঁদ। আর এ ফাঁদে পড়ে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। অনলাইন জুয়ায় যেমন অনেকেই সর্বস্বান্ত হচ্ছে, জুয়ায় হেরে আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যা ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে ব্যাপক ক্ষতিসাধন করছে। পাশাপাশি রাষ্ট্রের বিপুল অঙ্কের টাকা পাচার হচ্ছে। অনলাইন জুয়ার প্রলোভন থেকে বিরত থাকুন, অন্যদের সচেতন করুন। মনে রাখবেন, মাদক ব্যবসায়ীদের মতো জুয়াড়িরাও সমাজ, দেশ, জাতি ও পরিবারের শত্রু। তাই এর ডিলারদের রুখে দিন। সাইবার বুলিং ইন্টারনেটে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা বা মেসেজে হুমকি দেওয়াসহ এ ধরনের অনলাইন অপরাধ। আপনি বা আপনার সন্তান সাইবার বুলিংয়ের শিকার হতে পারে। সন্তানের প্রতি মনোযোগী হন, তাদের কথাকে গুরুত্ব দিন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। আপনার সন্তান বুলিংয়ের শিকার হলে জরুরি পুলিশ সেবার জন্য ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এ কল দিন বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী