মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় অবৈধভাবে দোকান ঘর দখল নেওয়ার প্রতিবাদে এক গৃহবধূও সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালার হাজরাকাটি বাজারে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় পৈত্রিক দোকান ভাংচুর করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মো: কিরামত আলী শেখ এর স্ত্রী মোছা: রাশিদা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার হাজরাকাটি মৌজায় ৬৮ নং দাগে আমার স্বামী পৈত্রিক .৭৫ শতক সম্পতিতে দোকান ঘর নির্মান করে ভোগ দখল করে আসছিলেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীর কাছেও ভাড়া দিয়ে তিনি ভোগদখল করতেন। পাশপাশি তিনি সেখানে দীর্ঘদিন ধরে মুরগি বিক্রি করে আসছিলাম। দোকানটি জরাজীর্ণ হওয়ায় আমার স্বামী সেটি সংস্কারের কাজ শুরু করলে স্থানীয় রফি খা’র ছেলে শাহাদাত, আফজাল, আকরাম ও জাহিদ গংরা অবৈধভাবে ওই দোকানটি দখলের জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। একপর্যায় শাহাদাত গং সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনা ক্যাম্পের অফিসার সুষ্ঠু সমাধান করে দেন। কিন্তু শাহাদাত গং সে শালিশ না মেনে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের কাছে ফের অভিযোগ দায়ের করেন। ওসি থানায় আগামী ৫ জানুয়ারি শালিসের তারিখ নির্ধারণ করেন।
রাশিদা খাতুন অভিযোগ করে বলেন, থানার ওসি সাহেবের ডাকা শালিসের আগেই সোমবার (৩০ ডিসেম্বর) শাহাদাতের নেতৃত্বে আফজাল, আকরাম, জাহিদ এবং তাদের ভাইপো জিসানসহ ভাড়াটিয়া বাহিনী নিয়ে উক্ত দোকানঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়। বিষয়টি ওসিকে জানালে তিনি কোন ব্যবস্থা না নিয়ে আমাদের হুমকি ধামকি প্রদর্শণ করেছেন। আমাদের ধারনা শাহাদাত গংদেও দ্বারা ওসি শাহিনুর রহমান প্রভাবিত হয়ে তাদের পক্ষ নিয়েছেন। ওসি’র নির্দেশনা পেয়েই শাহাদাত গংরা আমার স্বামীর দোকান জোরপূর্বক দখল করে নিয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকে মারপিট করে গুরুতর আহত করে তারা।
তিনি আরো বলেন, শাহাদাতের ছেলে সরকারি কর্মচারী হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে আমাদের দোকান দখল করে নিয়েছে। আমি একজন নারী হলেও শাহাদাত নিজে আমাকে মারপিটসহ শ্লীলতাহানি ঘটায়। ইতোপূর্বেও আমাকে মারপিট করেছে শাহাদাত। আমরা গরিব অসহায় প্রকৃতির অন্যদিকে শাহাদাতগং বিত্তশালী হওয়ার অর্থের বিনিময়ে সব কিছুই ম্যানেজ করে।
তিনি অসহায় নিরিহ হওয়ার সুযোগ নিয়ে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় দীর্ঘদিনের পৈত্রিক দোকানঘর দখল নেওয়ার সাথে জড়িত শাহাদাত গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম