শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সেনা সদস্যর গাছ কাটায় থানায় অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর রেকর্ডীয় সম্পত্তি থেকে গাছকাটায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব (৪৮) বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর মৌজায় খতিয়ান নং-২১০৩, দাগ নং-৫৪৭৪, ৫৪৭৫ জমির পরিমান-১৬ শতক জমির উপরে থাকা একটি আম গাছ জোরপূর্বক কেটে ফেলেছে মৃত ফরমান গাজীর ছেলে ইছাহাক আলী (৪০)। বিগত (২০ এপ্রিল) ভাড়াটিয়া লোক দিয়ে ফলন্ত গাছটি কেটে ফেলে।

তফসিলকৃত জমিতে থাকা কেটে ফেলা ফলন্ত আম গাছটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। পরে বাধা দিলে কেটে ফেলা গাছ রেখে চলে যায় তারা। এসময় ইছাহাক আলী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেবকে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকী দেয় বলে উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগে।

এবিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব জানান, আমি তফসিলকৃত জমিটি ক্রয় করে সরকারি নিয়ম মোতাবেক খাজনা ও কর পরিশোষ করে আসছি। এছাড়া ওই জমিটি আমার নামে রেকর্ডীকৃত। আমি চাকুরী থেকে অবসরে আসার পরে আসুস্থ হয়ে যায়, এমনকি সয্যশয়ী হয়ে যায়। আমি যখন অসুস্থ হয়ে যায় সেই সময় ইছাহারে চোখ পড়ে আমার জমির উপর। আমার অসহাত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় সে জমি দখলের চেষ্টা করে আসছে।

আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় সর্বদা শান্তিপূর্ণ অস্থানে চলে আসছি। এই সুযোগ কাজে নিতে আমার জমিতে থাকা ফল সহ আম গাছ কেটে বিক্রির পায়তারা করে। কিন্তু বাধা দিলে তা বন্ধ হয়। এরপর থেকে সে আমার বিরুদ্ধে নান হুমকি ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী