শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধিদল

দেবহাটা প্রতিনিধি: উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করলেন ইউএনডিপি প্রতিনিধি দল।

সোমবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে সমাপ্ত হওয়া ২টি চক্রের স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মস‚চি পরিদর্শন করেন উক্ত প্রতিনিধিগন। জেলার দেবহাটা উপজেলার নারী উপকারভোগীদের সরকারি সম্পদ রক্ষানাবেক্ষণ কাজ, আয় বৃদ্ধিম।

লক ক্ষুদ্র ব্যবসা বিষয়ে খোঁজখবর নেন। এসময় ইউএনডিপি’র আরএন্ডআইজি ক্লাস্টার’র সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, ডিএমএ এবং এনপিএম (এ.আই) রোজি আক্তার, ইএন্ডই বিশ্লেষক জিএফ রব্বানী, শুনিপুন গার্মেন্টসের ইনচার্জ ও মার্কেটিং অফিসার এসকে ফিরোজ উদ্দিন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। সদস্য দিপঙ্কর বিশ্বাস।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির যৌথ অর্থায়নে বাস্তবায়ন সহযোগী সুশীলনের সহযোগীতায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি, তালা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলায় ১ হাজার ৮শ ৭২ জন উপকারভোগী নারীর কর্মের মাধ্যমে জীবনমান উন্নয়ন করা হয়েছে।

প্রতিটি চক্রে উপজেলার প্রতি ইউনিয়নে ৩৬ জন নারী স্বপ্নকর্মী হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রকল্পটি বন্ধ থাকলেও সুবিধাভোগীরা বিভিন্ন আয়মূলক কর্মকান্ড পরিচালনা করে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল