সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও পুরস্কার বিতরণী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ), স্লিপ প্রণয়ন কমিটি ও সামাজিক নিরীক্ষা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না। স্বাগত বক্তব্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ-আল-তারিক। সহকারী শিক্ষক মো. এবরান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, সাবেক এস.এম.সি সভাপতি হারুন-অর-রশিদ, সমাজসেবক সৈয়দ আকবর আলি, সহকারী শিক্ষক আলী ফরহাদ। এদিকে স্থানীয় শিক্ষানুরাগী স্বপন কুমার ঘোষ (পঞ্চ) ও মো. আক্তারুজ্জামান সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ও সর্বোচ্চ হাজিরার জন্য (বালক-বালিকা) পুরস্কার প্রদান করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর