শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার গাজীরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত জাকির, পথে বসতে যাচ্ছে পরিবার!

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া জাকিরের পরিবার এখন পথে বসার উপক্রম হয়ে পড়েছে।

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে গভীর সাগরে পড়েছে তারা।

সড়ক দূর্ঘটনায় নিহত জাকির হোসেন (৩৬) এর পরিবারে রয়েছেন ৩কন্যা ও এক স্ত্রী। তার পরিবারে কয়েকদিন পর জন্ম নিবে আরো একটি কন্যা শিশু।

অভাবগ্রস্থ জাকির পুত্র সন্তানের কামনায় একে একে ৪টি সন্তান নিলেও সবকটি মেয়ে শিশু হয় তার। তবুও সে অখুশি ছিলেন না বলে জানা গেছে পরিবার থেকে। কিন্তু তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। বাবার ২ শতক জমিতে জাকির ও তার ভাই দুজনের বসবাস করেন। তার ভাই পাকার ঘর নির্মান শুরু করলেও কবে ঘর নির্মান করবেন জানতেন না তিনি।

গাজীরহাট বাজারের উত্তর পাশে রাস্তার ধারে ছোট্ট একটি আটল (মাছ ধরার জন্ত্র) বিক্রি করে চলত তার সংসার।

তবে কি হয়েছিল সেদিন জাকিরের?
জানিয়েছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মোক্তার আলী নামের এক ব্যক্তি।
মোক্তার আলির চোখে দেখা সেই দিনের ঐ ঘটনা আজও ভুলতে পারছেন না।

মোক্তার আলি বলেন, ঘটনার দিন তিনি (জাকির) নিজের ব্যবসার পাশে দাঁড়িয়ে ছিলেন। ২৬ মার্চ শুক্রবার সকালে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা গ্রিন বাংলা পরিবহন প্রথমে ভোলা মাস্টার নামের একজনকে ধাক্কা দেয়। তারপর জাকিরকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। ঘটনাস্থলে ঐ শিক্ষক মারা যান। আর জাকিরকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জাকির হোসেনের অবস্থা অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পরপর তার অবস্থা আরো বেশি খারাপ হওয়ায় তাকে খুলনা ২৫০ শষ্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয় তাকে। এরপর মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির।

এদিকে নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা নিয়ে যে সময় ব্যস্ত ঠিক সেই সময় তার সন্তানসম্ভবা স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। ফলে পরিবারটি পড়েছে বিপাকে।

বর্তমানে নিহতের লাশ সাতক্ষীরা মর্গে ময়নাতদন্তে নিয়ে গেছে পুলিশ। লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন পরিবারের বাকি স্বজনরা।

পরিবারের উপার্জনকারী চলে যাওয়ায় পরিবারটি চরম অভাব অনাটনে পড়বে বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকায় জাকির হাস্য উজ্জ্বল ও সৎ মানুষ হিসাবে বেশ প্রিয় বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত ২৬ মার্চ শুক্রবার সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে গ্রিন বাংলা পরিবহনের ধাক্কায় ৭০ উদ্ধের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হন। একই ঘটনায় জাকির হোসেন সহ আরও একজন আহত হন। আহত হওয়ার ৫ দিন পর জাকির হোসেন মারা গেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি