শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার নওয়াপাড়ায় উপ-নির্বাচন ২৭ জুলাই, ইভিএম এ ভোট গ্রহণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (২৭ জুলাই) শনিবার। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ প্রথম ভোট গ্রহণ হবে দেবহাটায়।

ফলে যন্ত্রের মাধ্যমে ভোট প্রদান বিষয়টি প্রথম হওয়ায় অনেকে সংশয়ের কথা প্রকাশ করেছেন।

গত ২৭ জুন তারিখের দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৫ (১) বিধি অনুযায়ী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

এতে জানা গেছে, ৪ জুলাই বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। শুক্রবার ৫ জুলাই রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী শনিবার থেকে সোমবার (৬-৮ জুলাই) মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে।

আগামী ৯ জুলাই মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। আর আগামী ১০ জুলাই বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। বৃহস্পতিবার ১১ জুলাই প্রতীক বরাদ্দ প্রদান করা হবে এবং ২৭ জুলাই শনিবার ভোট গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মাহামুদ হোসেন জানান, বৃহস্পতিবার (৪জুলাই) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে আনিছুর রহমান বকুল ও একই গ্রামের শামছুর রহমান সরদারের ছেলে কামরুল ইসলাম।

এই ওয়ার্ডে মোট ভোটার আছে ২৩৭৭ জন, যার মধ্যে পুরুষ ১১৭৩ এবং নারী ভোটার আছে ১২০৪ জন। নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান গত ৫ জুন তারিখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। সেই মোতাবেক সব কাজ সম্পন্ন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে দাবি করে আসন্ন রমজানে সরবরাহবিস্তারিত পড়ুন

  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান