সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়ায় বাদশা মোল্ল্যা হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: পারুলিয়ায় ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান বাদশা মোল্ল্যার নাম করণে ছিদ্দিকীয়া বাদশা মোল্ল্যা হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা ও মানব উন্নয়ন সংস্থার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গার গরুহাট এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।

উপস্থিত থেকে এ কাজে অংশ নেন আব্দুল বারী, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এন্তাজ আলী, মহিউদ্দীন মোল্ল্যা, দেবহাটা কলেজের প্রভাষক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, সাবেক ইউপি সদস্য জিয়াদ আলী, আবু সালেক।

আব্দুল আজিজ মোল্ল্যা, বাদশা মোল্ল্যার পুত্র ও দেবহাটা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য বায়োজিত বোস্তামি উজ্বল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সহ আরো অনেকে। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাহাবুদ্দিন মোল্ল্যা।
উল্লেখ্য যে, প্রায়ত পারুলিয়া ইউপি চেয়ারম্যান বাদশা মোল্ল্যা ছিলেন উপজেলার পারুলিয়ায় ইউনিয়নের সফল চেয়ারম্যান।

তিনি ১৯৮৮ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৯৬ সালের ৬ আগষ্ট চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু পরবর্তী সময়ে ২০১২ সালের দিকে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এরপর বাদশা মোল্ল্যার পুত্র বায়োজিত বোস্তামি উজ্বলের প্রচেষ্টায় ২য় তলা ভবন নির্মান কাজ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী