বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ক্লাস চলাকালীন মোবাইল গেম-টিকটক তৈরি, ৯ শিক্ষার্থী আটক

দেবহাটায় স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে পার্কসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, মোবাইলে গেম ও টিকটক ভিডিও করায় ৯ শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি বিভিন্ন মডেলের দামি স্মার্টফোন উদ্ধার করেছে প্রশাসন।

আটকদের মধ্যে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জনকে প্রধান শিক্ষকের উপস্থিতিতে মুক্ত করা হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে স্কুল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক হওয়া তিন শিক্ষার্থী নিজেদের এসএসসি পরীক্ষার্থী দাবি করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে এসব শিক্ষার্থী ঘোরাঘুরি, মোবাইলে গেম ও টিকটকে মেতে ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ