বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন সভাপতি খায়রুল, সম্পাদক উজ্বল, সাংগঠনিক কবির

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, রুহুল আমিন ও আব্দুস সালামকে মনোনিত করা হয়।
শুরুতে প্রথম অধিবেশেনে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমানকে প্রধান নির্বাচন কমিশন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব এবং আব্দুল কাদের মহিউদ্দীনকে সহকারী কমিশনার করা হয়। প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনার নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়। পরে ২য় অধিবেশনে গঠনতন্ত্রের ১৬ ধারার আলোকে সাধারণ পরিষদের সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে কমিশনের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে সাধারণ পরিষদ হাত তুলে কার্যকরী কমিটির নাম প্রস্তাব ও সমার্থন করেন। এতে সকলের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন তা চূড়ান্ত হিসাবে ঘোষনা করেন। এর আগে সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ২ জনের স্থলে ৪ জন করে মোট ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিতিত ছিলেন প্রধান নির্বাচন কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান, সহকারী কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, নব-কমিটির নেতৃবৃন্দরা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু হুরাইরা, সাবেক আহবায়ক আজিজুল হক, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম