বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবী এ কেমন প্রেম ? গল্প – কবিতা

অথচ আমার জাগতিক কোন চাওয়া ছিল না,
ফুল পাখি আকাশে আমি মুগ্ধ হইনি কোন কালে;
পৌরণিক এডোনিসের আর্তনাদ আমার কানে পৌঁছায় না;
মায়ান সভ্যতা গিলে নেয় মহাকাল, আমি ভাবতে পারিনা;
আমার সমস্ত ভাবনা মহাজাগতিক ‘তুমি’ তে থমকে গেছে দেবী!
আমার ভাবনার শরীরজুড়ে তুমি এবং একমাত্র তুমি;
.
মাতাল হয়ে জেনেছি,
মারিজুয়ানায় মাতাল হওয়া যায়না;
এখানে প্রেমিকেরা অনন্ত মাতাল হয়!
আমি নিতান্তই তোমাতে মাতাল;
.
ছুঁয়ে দেখো দেবী,
তুমি ছুঁয়ে দিলেই লিখে দিতে পারি একশো প্রেমের কবিতা;
লিখে ফেলতে পারি ব্রহ্মাণ্ডরচনার সমস্ত ইতিহাস;
যদিও ইতিহাসে আমার মোহ ছিল না কোনকালে!
.
তুমি ছুঁয়ে দেখো,
প্রেম বুকে ঠাঁই দাঁড়িয়ে রবো এক শতাব্দী!
ঈশ্বর এবং মানুষের অর্বাচীন দ্বন্দ্বে ডুবে গেলে সভ্যতা,
আমি ফিরে যাবো ঈশ্বরের কাঠগড়ায়-
বুক ছিঁড়ে দেখাবো প্রেম!
আমি দ্বন্দ্বে নেই দেবী!
আমি তোমাতে আছি!
.
অর্কিডে লেগে থাকা জলকণা, তুমি ছুঁয়ে দিলেই বিশাল সমুদ্র;
বারবার আমি ডুবে যাই, মরে যাই দেবী!
আমার অসম্পূর্ণ মৃত্যুর পুরোটা জুড়ে থাকে ব্যর্থতা!
নিদারুণ তাচ্ছিল্যে হেসে উঠে নরকের একেকটা কীট!
.
অথচ এসব কিছু আমি চাইনি;
কেবল সমস্ত সত্ত্বায় তোমাকে চেয়েছি!
তোমাতে ফুরিয়ে যাওয়াই আমার অনাদি আকাঙ্ক্ষা দেবী!
.
আমাকে স্পর্শ করো;
এক্ষুনি কফিনে মুড়িয়ে দেবো যাবতীয় বিষাদ;
এক এবং একমাত্র সত্য হোক প্রেম!
মুহূর্তেই ছিঁড়ে নেবো সমস্থ ব্যর্থতার টুটি;
উপড়ে নেবো ব্যথিত হৃদয়ের অসমানুপাত জরাজীর্ণতা!
ছুঁয়ে দেখো দেবী-
আমি আঙুলের ছোঁয়ায় দূর করে দিবো ঠোঁটের অসুখ!

পরিশেষে বলি আমি তোমাকে খুব মিচ করি 

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি