শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে এক সময় রবীন্দ্রচর্চাকে বিকশিত হতে দেয়া হয়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি সকল ক্ষেত্রে পথ দেখানো একজন মহাপুরুষ। সবদিকে তার বিচরণ। এটা দুঃখজনক যে, রবীন্দ্রনাথকে আমরা অনুসরণ করি নাই। তাঁর সাহিত‍্যের উর্বরতার জায়গায় যেতে পারিনি। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে হৃদয়ে ধারণ করেছিলেন। আমরা রবীন্দ্রনাথকে ধারণ করতে পারলে আরো মানসম্মত জাতিতে পরিণত হতাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত‍্যাকান্ডকে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা সাধারণ হত‍্যাকান্ড হিসেবে দেখেন; আসলে এটি সাধারণ হত‍্যাকান্ড নয়। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশে রবীন্দ্রনাথকে বিকশিত হতে দেননি। আমাদের হৃদয়ের মধ‍্যে চিন্তাভাবনার মধ‍্যে রবীন্দ্রনাথকে ধারণ করার পথটি তারা বন্ধ করে দিয়েছিলেন। রবীন্দ্র গবেষকদের নির্যাতন করা হয়েছিল; তাদের সময়ে রবীন্দ্র গবেষণা তেমনভাবে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র গবেষণার ব‍্যবস্থা করেছেন। জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের সময়ে রবীন্দ্র মেলার জন‍্য সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট ছিলনা; তাদের বাজেট ছিল হাউজি খেলা ও নাচের জন‍্য।

প্রতিমন্ত্রী রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শিল্পকলা একাডেমীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ‍্যে তিনদিন ব‍্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন রাজশাহী বিশ্ববিদ‍্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, সংসদ সদস‍্য মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ‍্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, সাবেক সংসদ সদস‍্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। জাপানের এক গবেষণায় জানা গেছে- করোনা ভাইরাস থেকে সুরক্ষা লাভের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১২১টি দেশের মধ‍্যে পঞ্চম স্থানে রয়েছে।

সিরাজগঞ্জ ও পাবনার নৌপথ এবং নদীবন্দরগুলোর আরো উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বাঘাবাড়ি নৌপথটিকে এক নম্বর রুটে উন্নীত করা হবে। রবীন্দ্র বিশ্ববিদ‍্যালয় বাংলাদেশকে ঘিরে এখানকার নৌপথের উন্নয়ন করা হবে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর