বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে বড় ধরণের স*হিংস অ*পরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

দেশে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গত ১০ মাসের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যনে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি।

এতে বলা হয়েছে, সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয়। বরং বড় ধরনের অপরাধের মাত্রা গত ১০ মাস ধরে স্থিতিশীল রয়েছে।

পোস্টে আরও বলা হয়, সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে কিছু কমেছে আর কিছু স্থিতিশীল রয়েছে। সামান্য কিছু ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। নাগরিকদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণ বজায় রাখছে বলেও বিশ্বাস রাখতে হবে। কেননা অপরাধের মাত্রা অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে।

পোস্টে গত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান সংযুক্ত করা হয়েছে। সকল পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর কর্তৃক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সিএ প্রেস উইং।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম