সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করল মমতা

ভালো খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের জন্য। ভোটের মুখে এল সুখবর। কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধি করল রাজ্য। সমানহারে দৈনিক ১৭ টাকা করে মোট তিনটি ক্যাটিগরিতে মজুরি বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকা জারি করেছে। এরফলে এতে সারা রাজ্যে প্রায় ১০ হাজার কর্মচারী উপকৃত হবেন।

রাজ্যের সেচদপ্তর, পূর্তদপ্তর, জল সম্পদ ও কারিগরি দপ্তর, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন দপ্তরে এই কর্মচারীরা গ্রুপ-সি, এলডিসি, টাইপিস্ট, গাড়িচালক এবং গ্রুপ-ডি বিভাগে কর্মরত। গ্রুপ-সি, এলডিসি এবং টাইপিস্ট ক্যাটিগরির কর্মচারীরা বর্তমানে ৩৯৮ টাকা করে দৈনিক মজুরি পান। এবার নতুন বছর থেকে দিনপ্রতি তাঁরা মজুরি পাবেন ৪১৫ টাকা। গাড়িচালক ক্যাটিগরির কর্মচারীরা বর্তমানে ৩৯৭ টাকা দৈনিক মজুরি পান। এর সঙ্গে দৈনিক ১৭ টাকা যুক্ত হয়ে তাঁদের দৈনিক প্রাপ্য হবে ৪১৪ টাকা। বর্তমানে ‘গ্রুপ-ডি’ ক্যাটিগরির কর্মচারীরা দৈনিক মজুরি পান ৩৮৭ টাকা। তাঁদের মজুরি বেড়ে হবে ৪০৪ টাকা।

এই ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর মনোজকুমার চক্রবর্তী জানিয়েছেন, এর আগে আমরা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির ব্যাপারে অনেকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সরকার মানবিক সিদ্ধান্ত নিয়ে তাঁদের সবার মজুরি বাড়িয়েছে। তাই আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ, এর ফলে প্রায় ১০ হাজার কর্মচারী উপকৃত হবেন।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা