বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্কে যুক্তরাষ্ট্র গর্বিত জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে দেয়া এক বার্তায় ব্লিংকেন এ আশাবাদ ব্যক্ত করেন।

বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে বাংলাদেশ অনেক কারণে গর্ব করতে পারে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সুবাদে বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতা হয়ে উঠছে। (মিয়ানমারে) গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা বিপদাপন্ন শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি দেখিয়েছেন।

জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরির মাধ্যমে পরিবেশ রক্ষা ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ নেতৃত্ব দেখিয়েছে বলেও বার্তায় উল্লেখ করেন ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের জন্য এবং এর মধ্য দিয়ে গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জন, তাতে যুক্তরাষ্ট্র গর্বিত। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে সম্প্রতি আমরা একসঙ্গে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছি।

ব্লিংকেন বলেন, সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আমরা আপনাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি প্রতিশ্রুতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা-সবই উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে।

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকানদের সম্পর্ক দৃঢ়তর উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আমি উন্মুখ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি