শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রহমতউল্লাহ আশিক, নওগাঁ: নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা ঘোষনগর এলাকা থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর জয়পুরহাট চৌকস আভিধানিক দল।

(১৩ এপ্রিল) শনিবার রাত ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর এলাকা থেকে ৪২.৫ কেজি গাঁজাসহ ধৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৭০), পিতা-মৃত আজগর আলী, মোছাঃ মনোয়ারা বেগম (৫০), পিতা-মৃত মোজাফফর মিয়া কে গ্রেফতার করেন এবং এ সময় মোঃ বকুল হোসেন (৪৪), পিতা-মোহাম্মদ আলী, মোঃ আবু সাঈদ (৩৫), পিতা-মোহাম্মদ আলী কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানাই, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নিতলা থানার ঘোষনগর এলাকায় উক্ত আসামীদের নিজ বসত বাড়িতে মজুদ রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল মোহাম্মদ আলী ও মনোয়ারা কে আটক করে এবং বকুল ও সাঈদ কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নিতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন