বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেন-রাশিয়া সংঘাত ‘অবজার্ভ’ করছে বাংলাদেশ

নওগাঁ-ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

নওগাঁ-ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ২ টি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নওগাঁয় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এ দুটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি।

‘রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। দুজন উপ-উপাচার্য থাকবেন। একজন ট্রেজারার নিয়োগ দেয়া হবে।’

একইভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউক্রেন-রাশিয়া সংঘাত ‘অবজার্ভ’ করছে বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া সংঘাত পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে যে আমরা অবজার্ভ করতেছি। ডেফিনেটলি আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং বলছে যে ফরেন মিনিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে- এটা অবজার্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পোল্যান্ড এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডর আছে তারা অলরেডি ওয়াচ করছে, কী হচ্ছে। এখানে বাংলাদেশিদের কী অবস্থা তারা আপডেট দিচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম