মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নজরুল ছিলেন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা: বাংলাদেশ কংগ্রেস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা হিসেবে অবিহিত করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। কবির ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধা নিবেদনকালে এ কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, বৃটিশ শাসনামলেই নজরুল বাংলাদেশ নামক দেশের স্বপ্ন দেখেছেন যা তাঁর বিভিন্ন লেখায় প্রকাশ পায়। তিনি বলেন, বর্তমানের বিভিন্ন সমস্যায় দূর্দশাগ্রস্থ বাংলাদেশে নজরুলকে অনুসরণ করা জরুরি। নতুন প্রজন্মের মাঝে নজরুলকে আরও বেশি তুলে ধরার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে আজ বৃহঃবার সকাল ৯টায় দ্রোহের কবি নজরুলকে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কবি নজরুলকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানায় দলটি।

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দিয়ে অচিরেই গেজেট প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এ সময় মানিকগঞ্জে কবিপত্নী প্রমিলার পৈত্রিক ভিটা দখলদারদের হাত থেকে রক্ষার দাবীও জানান উপস্থিত নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যুগ্ম ধর্ম ও উপজাতি বিষয়ক সম্পাদক হাফেজ ফখরুল হাসান প্রামাণিক, যুগ্ম সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক হাসান শেঠ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী