শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্যা (৩৯) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্যা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়। , মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ি ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক বাচ্চু মোল্যা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই বাচ্চু মোল্যা মারা যান ও তার সাথে থাকা আরেক নির্মাণ শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো.হাসিবুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী