বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে

কলারোয়ায় ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত

কলারোয়ায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘কথায় ও কবিতায় স্বাধীনতা’ শীর্ষক আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

কলারোয়া সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি জিএম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মুরাদ হাসানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে সাহিত্য ও সংস্কৃতির উপর আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, আরবী প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, শিক্ষক আব্দুল ওহাব মামুন, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

এসময় কলারোয়ার বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিকগণ স্ব-রচিত কবিতা, স্বাধীনতা ভিত্তিক কবিতা পাঠ ও গান পরিবেশন করেন এবং সাহিত্য বিষয়ে আলোচনা করেন।

বক্তাগণ আশা ব্যক্ত করেন, আগামিতে কলারোয়া সংস্কৃতি বিকাশ কেন্দ্র চারণকবি ও সাহিত্যিকদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।

পরে ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন