রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিবাদমান দ্বন্দের আবসান ঘটাতে শান্তি সমাবেশ, মীমাংসা করলো পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার দুই গ্রামের বিবদমান দ্বন্দের আবসান ঘটাতে শান্তি সমাবেশ করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে
উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সমাবেশ সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যায় চাচুড়ি বাজারে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামবাসী ও চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামবাসীর এক দফা সংঘর্ষ হয়। পরের দিন ৩১ মে সকালে ওই দুই ইউনিয়নের আরও পাঁচটি গ্রাম দুই পক্ষে ভাগ হয়ে চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এলাকাবাসীর উত্তেজনা প্রশমিত করতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুণু সাহা, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, কালিয়া থানার ওসি তাসমিম আলম স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা বসেন।

এর ধারাবাহিকতায় পুরুলিয়া গ্রামের জাকাতুর রহমানকে আহ্বায়ক করে সাতজন উপদেষ্টাসহ ৩৬ সদস্য বিশিষ্ট একটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়।
জাকাতুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (২০জুন) বিকেলে ওই শান্তি-সম্প্রীতি কমিটি দুই ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের মাধ্যমে
বিবদমান দ্বন্দ্ব মীমাংসা করেন।

কমিটির উপদেষ্টাসহ স্থানীয় মুরব্বিরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এছাড়া আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়া স্থানীয় চাচুড়ি বাজারে যেন এর কোনো প্রভাব না পড়ে সেদিকেও সবাইকে সজাগ থাকার কথা বলেন।

এসময় উপস্থিত সবার সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা ভবিষতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাবে না বলে অঙ্গীকার করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলমের সভাপতিত্বে ওই সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস এম
সাইফুজ্জামান, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা
প্রমুখ।

এসময় পুরুলিয়া ও চাচুড়ি ইউনিয়নের ১৩টি গ্রামের প্রায় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী