রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল শহরে যেখানে-সেখানে প্রস্রাব: পরিবেশের পাশাপাশি মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

নড়াইল শহরের যেখানে-সেখানে প্রস্রাব করায় পরিবেশের পাশাপাশি মানুষের মধ্যেও রোগব্যাধির প্রকোপ বাড়ছে। সড়কের যেসব স্থানে এ ধরনের কাজ হচ্ছে সেখানে এবং পার্শ্ববর্তী এলাকা দূষিত হচ্ছে। আর সড়কের ওই স্থান পার্শ্ববর্তী সড়কের চেয়েও দ্রুত নষ্ট হচ্ছে। পাশাপাশি গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক গাছ মরে যেতে দেখা যাচ্ছে।

অপদিকে, নড়াইলে মশায় অতিষ্ঠ নড়াইল শহর। নড়াইল শহরে সন্ধ্যার পর থেকে চলছে মশার উপদ্রব। অতিষ্ঠ হয়ে উঠছে বাসিন্দাদের জনজীবন। শীতের শেষে উপদ্রব এতটাই বেড়েছে যে শহরবাসী রীতিমতো আতঙ্কিত। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অপরিকল্পিত নগরায়ণ ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকেই মশার উপদ্রবের মূল কারণ বলে মনে করছেন সাধারণ মানুষ।

তবে শহরের বেশিরভাগ স্থানেই যত্রতত্র জমে থাকা পানির কারণে কর্তৃপক্ষের নেওয়া মশকনিধন কর্মসূচিতেও মিলছে না স্বস্তি।

জানা গেছে, নড়াইল সদর পৌরসভা ১৯৯৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়া নড়াইল পৌরসভার ওর্য়াড সংখ্যা নয়টি। বর্তমানে বসবাসযোগ্য জনসংখ্যার পরিমাণ প্রায় এক লাখ ষাট হাজার।

নড়াইল পৌরসভার বাসিন্দা রাজু শেখ জানান, পৌর এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং মানব সৃষ্ট দূষণের কারণে রাত-দিন সবসময়ই মশার উৎপাত। ঘরে-বাইরে সবখানে মশার কামড়ে নাজেহাল নড়াইল শহরবাসী।

পৌরসভার গৃহিণী মালা বেগম জানান, মশার উপদ্রব এত বেড়েছে কয়েল জ্বালিয়েও মিলছে না প্রতিকার। ঘরে ছোট বাচ্চা রয়েছে, সব সময় মশারি টাঙিয়ে রাখতে হয়। তার জন্যে মশাবাহিত রোগ নিয়েও ভয় রয়েছে।

এ ব্যাপারে পৌরসভার দ্রুত কার্যকরী পদক্ষেপ চান তিনি।

এ বিষয়ে নড়াইল সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, মশকনিধন ওষুধ ছেটানো হচ্ছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতারও প্রয়োজন রয়েছে।
সেলক্ষ্যে পৌরবাসীকে সচেতন করছেন বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী