শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য লন্ডন ও সিঙ্গাপুরে রোড-শো করেছিলো। কিন্তু এ খাতে তারা বিদেশি বিনিয়োগ আনতে পারেনি।

রিজভী বলেন, বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইনডেমনিটি আইন তৈরি করেছে। গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। ১৩ বার দাম বাড়ানো হয়েছে।

চিনি, খেজুরের দাম বৃদ্ধির কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, মানুষ আর খেজুর কিনতে পারছে না। প্রতি কেজিতে খেজুরের দাম ৫০০-৭০০ টাকা বেড়েছে। এটা অস্বাভাবিক ঘটনা।

বিএনপির হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশবিএনপির হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ তিনি বলেন, এখনো গুম-ক্রস ফায়ার, গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি সরকার।

শিল্পমন্ত্রীর বরই দিয়ে ইফতারের পরামর্শে রিজভী বলেন, ডামি সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করছেন। মুক্তির চেতনা বিক্রি করা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের বেশি অপমানিত করেছে বলে তিনি বলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান