শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আধারে নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা।
এ ঘটনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর পুড়ে যাওয়া ছবির পাশে বসে আবুল হোসেন নামের এক মুক্তিযোদ্ধার অঝোরে কাঁদতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৩ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ৬ নাম্বার নলতা ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম পাইকাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নলতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল হোসেন পাড় অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন যাবৎ গত ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের সমার্থিত বিএনপি-জামায়াতের ১৩ সালের নাশকতা মামলার আসামীরা জামিনে এলাকায় ঢুকে নৌকার কর্মীদের হুমকি ধামকি প্রদান করে। গতকাল বুধবার বিএনপি-জামায়াতের কয়েকজন সন্ত্রাসীরা সন্ধায় নলতার কাশিবাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী আনসার আলি সরদার, রশিদ, জয়নাল ও মিজানুর রহমানকে নৌকার পিছনে না ছুটতে হুশিয়ারী দেয়। এবং যদি তাদের কথা না শোনে তাহলে মুন্ডু কেটে নেওয়ার হুমকি প্রদান করে। বিষয়টি রাতেই আনসার সরদার থানায় মৌখিকভাবে জানান। পরে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নৌকার নির্বাচনী অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকার নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো মামলা হয়নি, তবে মামলা হলে ঘটনার তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন বলেন, নলতায় জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এই ঘটনাটি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ঘটিয়েছে। তারা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহিংসতা ঘটিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা পরিকল্পনা করছে।

এ ব্যাপারে স্বতন্ত্রপ্রার্থী আজিজুর রহমানের কাছে জানতে তার ফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড