বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

না ফেরার দেশে শার্শার বিএনপি নেতা ফজলুর রহমান

শার্শার বলিদদাহ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৫৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা নামাজ নিজ গ্রাম বলিদদাহে অনুষ্ঠিত হয়। জানাজায় শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উক্ত জানাজায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম ফজলুর রহমান একজন নীতিবান ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন