বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজ দেশকে প্রশংসায় ভাসালেন, যা বললেন এরদোগান

তুরস্ক এমন একটি দেশ হয়ে উঠেছে যাকে বিশ্ব শান্তি, কূটনীতি, বিশ্বব্যাপী সাহায্য, সমর্থন এবং মধ্যস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১২ মে) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এর আগে, আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। গত সপ্তাহে, আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই (ইউক্রেন) সমস্যা নিয়েও আলোচনা করেছি, রক্তপাত বন্ধে আমরা কী পদক্ষেপ নিতে পারি তা নিয়ে কথা বলেছি। ’

তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের সংলাপ এবং কূটনীতির মাধ্যমে উত্তপ্ত সংঘাত সমাধানের ইচ্ছাকেও সমর্থন করি। আল্লাহকে ধন্যবাদ, তুরস্ক বিশ্বব্যাপী শান্তি কূটনীতিতে সাহায্য, সমর্থন এবং মধ্যস্থতার জন্য প্রশংসিত একটি দেশে পরিণত হয়েছে। ’

সাম্প্রতিক বছরগুলোতে মানবতা সবচেয়ে বেদনাদায়ক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, প্রায় প্রতিদিনই একটি নতুন সংঘাত, যুদ্ধ বা উত্তেজনা আসে।

এরদোগান বলেন, বিশ্ব যে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থা ‘তার আয়ুষ্কালের শেষ প্রান্তে পৌঁছেছে, কিন্তু এর স্থলাভিষিক্ত হবে কী, তা এখনও রহস্যাবৃত। ‘

তুরস্কের শক্তি, খ্যাতি এবং সংকট ব্যবস্থাপনার ক্ষমতা ক্রমশ স্বীকৃত হচ্ছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক ঘটনাবলি আবারও এই সত্যটি প্রমাণ করেছে।

রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও তার ব্যাপক ফোনালাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা সম্পর্কে এরদোগান বলেন, ‘সকল পক্ষের আস্থাভাজন একমাত্র দেশ হিসেবে’ তুরস্ক বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অবদান রাখতে প্রস্তুত এবং আনন্দের সাথে তাদের আতিথ্য করবে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা