নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?


২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারে গুলি করে হত্যার দায়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর টেক্সাসে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার এই সাজা কার্যকর করার কথা রয়েছে। তবে সব বিতর্ককে ছাড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক অভূতপূর্ব ঘোষণা। তিনি জানিয়েছেন, নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম। তার ওপর এমন সংবেদনশীল দৃশ্য লাইভস্ট্রিম করার সিদ্ধান্তকে আধুনিক যুগে নজিরবিহীন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মতে, নজিরবিহীন অপরাধের ভয়াবহ পরিণতি কতটা চরম হতে পারে, তা বিশ্ববাসীকে দেখাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুডের এক ব্যস্ত চিকিৎসাকেন্দ্রে আকস্মিক হামলা চালান পেশায় সামরিক মনোরোগ বিশেষজ্ঞ নিদাল হাসান। বিদেশে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকা নিরস্ত্র সহকর্মীদের ওপর তিনি নির্বিচারে গুলি চালান। এতে প্রাণ হারান ১৩ জন সেনাসদস্য। পরবর্তীতে বিচারে তিনি দোষ স্বীকার করে জানান, তালেবান ও মুসলমানদের রক্ষা করতেই তিনি এই হামলা চালিয়েছিলেন।
এদিকে সরাসরি সম্প্রচারের এই সিদ্ধান্তকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন মানবাধিকার কর্মী ও দেশটির শীর্ষ আইনজ্ঞরা। তাঁদের মতে, প্রচারের আলো কাড়তেই ট্রাম্প প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে মূল আপিল আবেদন বিচারধীন থাকায় এবং শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর সহিংস দৃশ্য সম্প্রচার সংক্রান্ত কড়া নীতির কারণে এই লাইভস্ট্রিম বাস্তবে কতটা সম্ভব হবে, তা নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন


