বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিম্নচাপে দমকা হাওয়ায় মনিরামপুরের রাজগঞ্জে রোপা আমন ধানের ক্ষতি

নিম্নচাপের প্রভাবে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গত দুই/তিন দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় চলতি রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে রাজগঞ্জ অঞ্চলে কয়েকশ হেক্টর রোপা আমন ধানগাছ বাতাসে ধুমড়ে-মুচড়ে পড়ে যাওয়ায় তা পঁচে নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকরা। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কৃষকেরা রয়েছে চরম হতাশায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে।

এবছর রাজগঞ্জ অঞ্চলের কৃষকেরা রোপা আমনের বাম্পার ফলনের আশা করলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তারা। নিম্নচাপের প্রভাবে গত দুইদিনের বৃষ্টি আর বাতাসে রাজগঞ্জ অঞ্চলের অধিকাংশ কৃষকের ক্ষেতের ধানগাছ দুমড়ে-মুচড়ে মাটিতে শুয়ে পড়েছে। ফলে রাজগঞ্জ অঞ্চলের কৃষকরা তাদের আমন ধান ক্ষেত নিয়ে দুঃচিন্তায় পড়েছেন।

রাজগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা তাদের জমিতে দুমড়ে-মুচড়ে পড়ে থাকা ধানগাছ গোঁছা বেঁধে দাঁড় করিয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন। আবার অনেক কৃষক ধান গাছ নষ্ট হওয়ার আশংকায় রয়েছেন।

রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের কৃষক মো. নিছার আলী জানান, বৃষ্টি ও বাতাসে ধানগাছ ক্ষেতে পড়ে গেছে। এ অবস্থায় বেশি দিন থাকলে তা পঁচে নষ্ট হয়ে যাবে।

ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কৃষক মো. মফিজুর রহমান জানান, ক্ষেতে যেসব ধানগাছ দুমড়ে-মুচড়ে মাটিতে পড়ে আছে, সে ধানগাছে ধান হবে না। চিটা হয়ে যাবে। ফলে দুমড়ে-মুচড়ে পড়া ধানগাছ কেটে গো-খাদ্য করায় ভালো।

ঝাঁপা গ্রামের কৃষক আমজাদ হোসেনসহ অনেকে জানান, ধানের শীষ বের হচ্ছে, এমন সময় এই ক্ষতি হয়েছে। এবছর আমনে ভালো ফলন আশা করেছিলাম। কিন্তু হবে না। ফলন ভালো না হলে খাদ্য সংকটে পড়তে হবে।

ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ভগীরথ চন্দ্র বলেন, মাটিতে পড়ে যাওয়া ধানগাছ গোঁছা বেঁধে দাঁড় করিয়ে দেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ছায়া জায়গার জমির ধানগাছ দুমড়ে-মুচড়ে পড়তে পারে। সেক্ষেত্রে পড়ে যাওয়া ধানগাছ আবার বেঁধে দিলে বেশি সমস্যা হবে না।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা