মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কর্মসূচির প্রথম পর্যায়ে আটজন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কণক।

প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে, বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিকজনিত দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ, মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতাও তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় কুমোর শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি