সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, সরকারের পক্ষ থেকে যদি নির্বাচনকালীন সরকারের বিষয়ে গ্রহণযোগ্য প্রস্তাব আসে তা হলে তার দল সেটা বিবেচনা করবে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি।

তিনি বলেন, সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ্য হয়, তবেই আমরা বিবেচনা করব।

এ সময় জিএম কাদের আরও বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে। সেখানে সহিংসতা হতে পারে; নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিতে পারে। এজন্য আমরা নির্বাচন নিয়ে শঙ্কা বলব না, তবে অনিশ্চয়তা তো আছেই।

তিনি বলেন, সবার অংশগ্রহণে কীভাবে নির্বাচন করা যায় তা জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনি পর্যবেক্ষক দল। আমরা যা জানি বলেছি। বিশেষ করে নির্বাচনে অনিয়ম কীভাবে হয় ও এটা রোধ করা যায় কীভাবে-সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা যতটুকু জানি বলেছি। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আনফেয়ার হলো তা বোঝা যায় না।

সোমবার ঢাকার একটি হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি। পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় তাকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, আমাদের দেশে বিগত দিনে কীভাবে নির্বাচন হয়েছে, এখানে কীভাবে অসুবিধা বা সুবিধা হয়েছে সেগুলোর বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা তাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, নির্বাচনে যাব না সেটা বলিনি। আমরা অবস্থা দেখে ব্যবস্থা নেব। জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।

বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। বৈঠকে জিএম কাদেরের সঙ্গে অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা এবং আহসান আদেলুর রহমান আদেল। মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে এনডিআই প্রতিনিধি হিসাবে বৈঠকে অংশ নেন রিক ইন্ডারফোর্থ, মারিয়া চিন আবদুল্লাহ ও মনপ্রীত সিং আনন্দ। আইআরআই প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বনি গ্লিক, জামিল জাফর এবং জো কাও।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত শনিবার ঢাকায় পৌঁছায়। তারা আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে বৈঠক করে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ দলের সদস্যরা বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন নির্বাচনি অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন তারা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী