রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় লেবাননের ফিলিস্তিনিরা

হিজবুল্লাহর সমর্থন পেলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় লেবাননে অবস্থানরত ফিলিস্তিনিরা। লেবাননের রাজধানী বৈরুতের একটি শরনার্থী শিবিরে বসবাসরত আহমেদ হাবেত বলেন, আমি মাতৃভূমির জন্য জীবন দিতেও প্রস্তুত। ভবিষ্যতের চিন্তা করি না।

আহমেদ হাবেতের মতো আরো অনেকে রয়েছেন লেবাননে। বৈরুতের বুর্জ আল বারাজনাহ শরনার্থী শিবিরে বাস করেন তারা। তাদের সবার একই মত। দেশরক্ষায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামতে চান তারা।

শনিবার ইসরাইলে হামাসের হামলার পর পাল্টা হামলা করেছে ইসরাইল। তিন দিন ধরে চলছে দুই দেশের যুদ্ধ। এ পর্যন্ত ৮০০ ইসরাইলি ৫৬০ ফিলিস্তিনির প্রাণ গেছে এ যুদ্ধে।

এদিকে ইসরাইল-হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এ হুঁশিয়ারি দিল সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিন ইউক্রেন নয়। যুক্তরাষ্ট্র যদি (ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে) সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এ অঞ্চলের সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে এবং সেই দিন কোনো লাল রেখা (রেড লাইন) থাকবে না।

এর আগে, হামাস হামলা শুরুর একদিন পর রোববার ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহও। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরাইল।

লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, তারা মাউন্ট ডভ অঞ্চলে ইসরাইলের তিনটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল