মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নোংরা সত্য জেনে ফেলায় খুন করা হয় সুশান্তকে’

যতই দিন যাচ্ছে ততই রহস্য গভীর হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে।

এরই মধ্যে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। এতে নতুন মোড় নিতে যাচ্ছে সুশান্তের মৃত্যু রহস্য।

আর এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন বলিউডের জনপ্রিয় তারকা কঙ্গনা রানাউত।

তিনি বলেন, বলিউডে প্রথম প্রবেশ করার পর তার মেন্টর তাকে পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছিলেন। নেশার দ্রব্য মেশানো পানীয়ের প্রভাবেই তিনি পুলিশের কাছে যেতে পারেননি। ফলে তার সঙ্গে কী হয়েছিল, তা পুলিশের অজানা রয়ে যায় বলে দাবি করেন কঙ্গনা।

এসবের পাশাপাশি কঙ্গনা আরও দাবি করেন, বলিউডে নিজের পায়ের নীচের মাটি শক্ত করার পর বিভিন্ন পার্টিতে হাজির হতেন তিনি।

ওই সব পার্টিতে গিয়েই তিনি দেখতে পেতেন কীভাবে সেখানে নেশার জিনিসপত্র ব্যবহার করা হয়। এমনকি, বলিউড ‘মাফিয়াদের’ প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা।

কঙ্গনা আরও দাবি করেন, বলিউডের বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে কোকেইন ব্যবহার করা হয়। কোকেইনের মূল্য যতই আকাশছোঁয়া হোক না কেন, ওইসব পার্টিতে অনায়াসে তা ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন কঙ্গনা।

এসবের পাশাপাশি কঙ্গনা আরও দাবি করেন, সুশান্ত বিভিন্ন নোংরা সত্য জেনে ফেলেছিলেন। সেই কারণেই তাকে খুন করা হয় বলেও অভিযোগ করেন কঙ্গনা।

সম্প্রতি সুশান্তের মৃত্যু রহস্যের সঙ্গে মাদক চক্রের যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে, যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়ে গেছে।

সূত্র: জিনিউজ

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর