বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোবেলকে ডিভোর্স স্ত্রীর ।। ‘আরেকটা বিয়ে করবো’ : নোবেল

আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে বিয়ের দু’বছর না যেতেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

তিনি জানিয়েছ্নে, ‘গত দুই বছর খোরপোষ না দেওয়া ও কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন করেছেন নোবেল। সে আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই মূলত আলাদা থাকতে শুরু করি। এরপর আমি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম।’

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নোবেল। বহু প্রস্তাব আছে, আরেকটা বিয়ে করে ফেলব জানিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন, ওর (সালসাবিল) বিষয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি এবার নতুন করে জীবন সাজাবো। ওর থেকে সুন্দরী ও ভালো মেয়েকে বিয়ে করব। আমি এবার বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। এমপি-মন্ত্রীর মেয়ে আমাকে বিয়ে করতে প্রস্তুত।

উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি।

নোবেলের বিরুদ্ধে জিডিও করেছিলেন স্ত্রী

বিয়ের দু’বছর না যেতেই আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

ডিভোর্স লেটার পাঠানোর কারণ নিয়ে তিনি জানিয়েছ্নে, গত দুই বছর খোরপোষ না দেওয়া ও কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন করেছেন নোবেল। সে আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই মূলত আলাদা থাকতে শুরু করি। এরপর আমি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম।’

জানা গেছে, চলতি বছরের ১২ জুলাই নোবেলের বিরুদ্ধে গুলশান থানায় জিডি করেছিলেন সালসাবিল। জিডিতে সালসাবিল উল্লেখ করেছেন, নোবেল নেশাগ্রস্ত এবং প্রতিদিন বাসায় এসে সালসাবিলকে মারধর করে। গত বছর ১৭ জুন ভোরে বিনা কারণে সালসাবিলকে মারধর করে নোবেল। ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে সালসাবিলকে। তারপর তার বাবাকে ডেকে বুঝিয়ে দেন। এরপর থেকে বাবার বাড়িতে থাকছেন নোবেলের স্ত্রী।

উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস