বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ন্যাটোর সদস্য হতে রাশিয়ার প্রতিবেশী সুইডেন-ফিনল্যান্ডের আবেদন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড।

বিবিসির খবরে বলা হয়েছে, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই আবেদনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমাদের এই সুযোগ নেওয়া উচিত।

রোববার সুইডেন-ফিনল্যান্ডের নেতারা ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পক্ষে মত দেন। সোমবার সুইডিশ সংসদ আবেদনের পক্ষে ভোট দেয়। আর ফিনল্যান্ডের সংসদে প্রস্তাব পাশ করে মঙ্গলবার।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ স্থল ও সমুদ্রসীমা রয়েছে। স্নায়ুযুদ্ধকালীন থেকে এ দুই দেশ সামরিকভাবে নিরপেক্ষ অবস্থান ধরে রাখছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণে রুশ প্রতিবেশী এই দুদেশের ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার ঘটনা তাৎপর্যপূর্ণ।

ন্যাটোপ্রধান জেন্স স্টোলটেনবার্গ সুইডেন-ফিনল্যান্ডের সদস্যপদের ইস্যু দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে সদস্য হতে হলে জোটের ৩০ সদস্য দেশেরই অনুমোদন লাগবে। কিন্তু জোট সদস্য তুরস্ক সুইডেন-ফিনল্যান্ডের বিরোধিতা করছে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও সুইডেনের প্রধানমন্ত্রী মাগদালেনা আন্ডারসান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলবেন। তারা ন্যাটোর সদস্যপদসহ ইউক্রেনের ইস্যু নিয়ে আলোচনা করবেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়