রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের এই ব্রিজটি ১৬ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা, মরণ ফাঁদে পরিনত

নড়াইলের এই ব্রিজটি ১৬ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা মরণ ফাঁদে পরিনত। নড়াইলের কালিয়া উপজেলার মাওলী ইউনিয়নের চর-কাঠাদুরা গ্রামের লাকি রোড়ের মাওলী খালের উপর ব্রিজটি পরিনত হয়েছে মরন ফাঁদে। প্রতিদিন ব্রিজটি দিয়ে শত শত মানুষসহ অসংখ্য যানবাহন চলাচল করে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মাওলী খালের উপর ব্রিজটি দীর্ঘ এক বছর ধরে ভেঙ্গে পড়ে আছে, নেই কোন সংস্কার। মাওলী ইউনিয়নে ১৫ থেকে ১৬ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই ব্রিজটি । সেতুর কাছে আসলে মানুষ ভোগান্তীতে পড়ে। গত ৫ থেকে ৬ মাস আগে ব্রিজ দিয়ে নসিমন নিয়ে যাওয়ার সময় নসিমন চালক ইকবাল দূর্ঘটনা কবলিত হয়ে মারা যান। তা ছাড়া প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

সরেজমিনে গেলে ওই রোড়ের ভ্যান চালক আ.রহমান,মো. মোস্তাক মোল্যা, সাইফুল ইসলাম সহ ৭/৮ জন মিলে বলেন, এই ব্রিজটি জনগুরুত্বপূর্ণ কারণ ইউনিয়ন পরিষদ, নড়াগাতি থানা, বড়দিয়া বাজার, ও মহাজন বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি, তাছাড়া কোমল মতি শিশুরা ঝুকিপূর্ণ সেতু দিয়ে স্কুলে যাতায়ত করে। বর্তমানে ব্রিজটির যে অবস্থা তাতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা ও প্রাণহানি। মাওলী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সোহাগ মোল্যা নিজ অর্থায়ানে ব্রিজটির উপর কাঠের চালি করে দেন লোকজনের চলাচলের জন্য। তবে গত বছর এ ব্রিজের প্রকল্প দিলেও অনুমোদন না হওয়ায় কাজ করতে পারেননি বলে জানান, কালিয়া উপজেলার এল জি ই ডি, প্রকৌশলী প্রনব কান্তী বল।

এ বছর আবার ও প্রকল্প পাঠাবেন বলে জনালেন এ কর্মকর্তা। বিষয়টি অবগত নন নড়াইলের এল জি ই ডি এর নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন। মুঠোফোনে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি আপনাদের মাধ্যমে জানলাম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী