বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কালিয়ায় ইউপি নির্বাচনে ৫ বিদ্রোহী প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

নড়াইলের কালিয়ায় দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫ বিদ্রোহীর প্রার্থীতা প্রত্যাহার।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়িয়েছেন।দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্রোহীরা প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে তারা জানিয়েছেন।

এছাড়া ২৩ জন সাধারন সদস্য পদপ্রার্থী ও ১জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউপি নির্বাচনে তৃতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বিকাল ৫ টা পর্যন্ত চলা সময়সীমার মধ্যে উপজেলার মাউলী ইউনিয়নের স,ম জাহিদুল ইসলাম, পুরুলিয়া ইউনিয়নের মো. আবু বক্কার ছিদ্দিক মোল্যা, হামিদপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. উজ্বল মোল্যা, ও সাধারণ সদস্য পদের ২ জন, ইলিয়াছাবাদ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মল্লিক মাযহারুল ইসলাম ও সাধারণ সদস্য পদের ১ জন প্রার্থী, সালামাবাদ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন মোল্যা ও সাধারণ সদস্য পদের ৩ জন প্রার্থী ও পহরডাঙ্গা ইউনিয়নের ৪ জন সাধারণ সদস্য পদের প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সব মিলিয়ে উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ২১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন ও বিএনপির ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদের জন্য নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৭০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রার্থী রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!