সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছে বিক্ষুদ্ধ গ্রামবাসি!

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে এক যুবলীগ নেতার অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছে বিক্ষুদ্ধ গ্রামবাসিরা বলে অভিযোগ উঠেছে।
নদীর ভাঙ্গন থেকে বাড়িঘর ও সম্পদ রক্ষায় অবশেষে মঙ্গলবার দুপুরে ওই নদীর দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকায় কয়েক’শ গ্রামবাসি লাঠি-শোঠা নিয়ে বিক্ষুব্দ হয়ে ওঠেন। বিক্ষুদ্ধ গ্রামবাসির চাপে যুবলীগ নেতার সহযোগীরা নদী থেকে ৩০টি বালু উত্তোলনের ড্রেজার উঠিয়ে নিয়ে স্থান ত্যাগে বাধ্য হয়েছে বলে গ্রামবাসিরা জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, প্রায় একবছর ধরে কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রবিউল ইসলাম খানের নেতৃত্বে কোন ইজারা ছাড়াই দৈনিক ৫০টি ড্রেজার মেশিনে উত্তোলিত বালু ১৫০ ট্রলারে বহন করে থাকে। ওইদিন নবগঙ্গা নদীর দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকায় দুই পারে প্রায় ৩০টির বেশী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে এবং প্রায় ১০০টি বালুবাহী জাহাজ বালু বহন করছে। ঘাটের পাড়ের রাস্তাসহ ফসলি জমি নদীর মধ্যে বিলীন হতে শুরু করেছে।

উপজেলার নোয়াগ্রামের বাসিন্দা আসলাম, জহির মোল্যা ও ইলিয়াজ মোল্যা জানান, নবগঙ্গা নদী থেকে বিরতিহীন ভাবে ১ বছরেরও বেশী সময় ধরে অবৈধ বালু উত্তোলনের ফলে তাদের গ্রামের একটি বাজার, ৩টি মসজিদ, ১টি মন্দির সহ কয়েক একর ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।

দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার অভিযোগ করে বলেছেন, অবৈধ বালু উত্তোলন বন্দসহ নদীর ভাঙ্গন থেকে জনপদকে রক্ষার জন্য তারা স্থানীয প্রশাসনের কাছে কয়েক বার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে গ্রামবাসিকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য হয়েছে।

কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মাদ আনু বলেন, স্থানীয় প্রবাবশালী মহল বালু উত্তোলন করে কোটি টাকা আয় করছে। আর নদীর ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপশি নদীতে যাচ্ছে জনপদ ও ফসলী জমি। কিন্তু স্থানীয় প্রশাসনের দৃষ্টি তাতে আকৃষ্ট হয়নি। তাই জীবন ও সম্পদ বাঁচাতে সাধারন জনগণ নদী থেকে ড্রেজার তাড়াতে বাধ্য হয়েছে।

যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম খান অবৈধ বালু উত্তোলনের সত্যতা অস্বীকার করে বলেছেন, তিনি টেন্ডারের মাধ্যমে দেওয়াডাঙ্গা বালু মহালটি বৈধ ভাবে ইজারা নিয়েছেন। স্থানীয় প্রশাসনের দেয়া নির্দ্ধারিত সীমানার মধ্য থেকেই তিনি বালু উত্তোলন করছেন।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

সবকিছু বিবেচনা করেই রোজার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম

‘প্রশাসনের একটি প্রভাবশালী অংশ এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মরিয়া হয়েবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী