শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নানা কর্মসুচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ এর বিভিন্ন কর্মসুচি পালন হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন,গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, এ সময় বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,উপজেলা মহিলা ভাইচ চেয়াম্যান ইসমত আরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আরো অনেকে। সকাল ৭টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর‍্যালে পুস্ফমাল্য অর্পন, জাতির পিতাসহ সকল মুক্তিযোদ্ধা ও দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া দিনব্যাপি বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…