শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপনে এমপি মুস্তফা লুৎফুল্লাহ

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ মার্চ-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ,উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযেদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, থান প্রশাসনের পক্ষে ওসি নাসির উদ্দীন মৃধা, ওসি ( তদন্ত) হাফিজুর রহমান, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’ লীগের পক্ষে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, বাঙ্গালি জাতির জীবনে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ইতিহাসখ্যাত ৭ মার্চের ভাষন ছিলো স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতির মুক্তি ও স্বাধীনতা অর্জনের চুড়ান্ত সংগ্রাম। তিনি তরুন প্রজন্মের উদ্দেশ্যে আরো বলেন, আন্দোলন- সংগ্রামে বাঙ্গালি জাতির ছিনিয়ে আনা স্বাধীনতাকে সম্মুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব স্থানে থেকে এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূধিবৃন্দ।

সব শেষে ক্ষুদে শিক্ষার্থীদের অংকন সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা