রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ১০ অক্টোবর দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, এস.এম সুলতান ফাউন্ডেশন ও এস.এম সুলতান স্মৃতি সংগ্রহশালা এর আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত ও দোয়া মাহফিল করা হয়।

পরে চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমন ও আর্টক্যাম্প, শিশুস্বর্গের শিশুদের আর্ট প্রদর্শনী, শিশুদের অংশগ্রহনে আট ক্যাম্প ও বাউল গানের আসর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস, এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস,এম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংগীত নিকেতনসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শ্বাশতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী