রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে নতুন বছরকে বরণ করলো শিক্ষার্থীরা

নড়াইলে সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে নতুন বছরকে বরণ করলো শিক্ষার্থীরা। নড়াইল সদরের প্রত্যন্ত অঞ্চল শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ১৭ কিলোমিটার সাইকেল চালিয়ে ১১টি গ্রাম প্রদক্ষিণ করে বাংলা নববর্ষ-১৪২৯ কে বরণ করেছে। ব্যতিক্রমধর্মী এই সাইকেল শোভাযাত্রাটি এলাকার মানুষের মাঝে সাড়া জাগিয়েছে।
করোনাভাইরাসের কারণে দুই বছর পর এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ উপলক্ষে বৃহস্পতিবার ভোরেই বিদ্যালয় চত্বরে বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন শিক্ষক ও শিক্ষার্থীরা। শুরু হয় মুখে আল্পনা আঁকা। এছাড়া প্লাকার্ড ও ফেষ্টুন নিয়ে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে গুয়াখোলাসহ পাশ্ববর্তী ১১টি গ্রাম ঘুরে বেড়ায় শিক্ষার্থীরা। এসময় বর্ষবরণের গান গেয়ে রাস্তার দুই পাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষের মাঝেও বর্ষবরণের আনন্দ ছড়িয়ে দেয়া হয়।
শিক্ষার্থীরা জানান, করোনার কারণে গত দুবছর পর বর্ষবরণের আয়োজন করায় ভীষণ খুশি তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলসহ অন্যান্য শিক্ষকরা জানান, বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা বাইসাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করে। তাই বর্ষবরণ অনুষ্ঠানটিও বাইকেলযোগে এলাকার ১১টি গ্রাম ঘুরে বেড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী