শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

তিন দিন পর মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পণ্যবাহী নৌযানের শ্রমিকরা।

মালিকপক্ষ শ্রমিকদের খোরাকি ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকের পর একথা জানান তিনি।

দাবি-দাওয়া নিয়ে নৌযান মালিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে ছিলেন পণ্যবাহী নৌযানগুলোর শ্রমিকরা।

এ কারণে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছিল; কেননা নৌপথে পণ্য পরিবহনই সবচেয়ে ব্যয় সাশ্রয়ী।

নৌযান শ্রমিকরা ধর্মঘট শুরু করলেও মালিকরা বলছিলেন, ‘অযৌক্তিক’ দাবি মানা তাদের পক্ষে সম্ভবপর নয়।

এরপর শাহ আলম বুধবার বলেছিলেন, আপাতত খাদ্যভাতা পেলে তারা কর্মসূচি থেকে সরতে পারেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসে শ্রম মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন বলেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে সন্ধ্যা পৌনে ৬টার সময় বৈঠকে বসেন দুই পক্ষ।

এর আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছিলেন, নৌযান শ্রমিকদের খাদ্যভাতার দাবি ‘ন্যায্য’ এবং বৃহস্পতিবারের মধ্যেই তার সমাধান করা হবে।

নৌযান মালিকদের পক্ষে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানও বৈঠকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী