শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প*রমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে ই*রানের সংসদে বিল পাস

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা- আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাস করেছে ইরানের সংসদ। বিলে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না। বুধবার (২৫ জুন) সংসদের মুখপাত্র আলীরেজা সালিমি একথা নিশ্চিত করেন।

সালিমি আরও জানান, সাধারণ ও নির্দিষ্ট উভয় ধারায় বিলটি অনুমোদন পেয়েছে। একই সঙ্গে, এই আইনের লঙ্ঘন করে আইএইএ কর্মীদের প্রবেশের অনুমতি দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

এই বিলের আওতায় কেবল সুরক্ষা চুক্তিভিত্তিক সহযোগিতা নয়, বরং সংস্থাটির সঙ্গে সব ধরনের পরমাণু সহযোগিতা স্থগিত করা হবে বলে জানান সালিমি।

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘আইএইএ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার নিন্দা করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে সংস্থাটি নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিলামে তুলে দিয়েছে।’

দেশটির সংবাদমাধ্যম নুরনিউজের খবরে বলা হয়েছে, সংসদের এ সিদ্ধান্ত অনুযায়ী, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে আইএইএ পরিদর্শকরা কেবলমাত্র সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে ইরানে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সংস্থা মেহের জানায়, বিলটির পক্ষে ভোট দেন মোট ২২১ জন সংসদ সদস্য। বিরোধিতা করেননি কেউই; একজন সদস্য কেবলমাত্র বিরত ছিলেন।

তবে এই বিলের বাস্তবায়ন এখনও জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করছে। সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নিতে হবে এই সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে।

এছাড়া ইরানের সংসদ ড্রোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাবও পর্যালোচনা শুরু করেছে বলে জানা গেছে।

এই বিল পাসের মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের টানাপড়েন আরও জটিল আকার নিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন