শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্র নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় যশোর-সাতক্ষীরা সড়কে তালতলা নামক স্থানে ট্রাক ও ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে।

নিহত ঐ যুবক থানার তৈলকুপি গ্রামের মফিজুল ইসলামের ছেলে জুয়েল গাজী (১৮)।

আহতরা হল একই গ্রামের ফিরেজ মোড়লের ছেলে ইমন (১৮), ইমনের মামাতো ভাই মারুফ হোসেন (১৮), জামসেদ আলীর ছেলে মেহেদি হাসান( ১৯) নন্দ পালের ছেলে বিপ্লব পাল (১৮)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে (২০অক্টোবর) থানার কুমিরা ইউনিয়নের তালতলা নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে কুমিরার তালতলায় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক ও কেশবপুর থেকে সাতক্ষীরা দিকে আসা ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয় এবং দুটি মটরসাইকেলে থাকা ৪ আরোহী গুরত্ব আহত হয়।

পাটকেলঘাটা থানার উপরিদর্শক (এস আই) জয়বালা জানান , ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা বাকী ব্যাবস্থা গ্রহন করবে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ