বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকাল ৪:৩০ মিনিটে শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’

নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবর করতে পারবে না।’

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক।

জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধিতে নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবির রহমান, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।

সেমিনারে বক্তরা বলেন,দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় পিআরের বিকল্প নেই।

সেমিনারে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রকৌশলি, চিকিংসাবিদ, আলোম ওলামাসহ বিভিন্ন পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক