বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেন ফাউন্ডেশনের উদ্যোগে নামীয় ব্যবসার উপকরণ বিতরণ

অতি দরিদ্রদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র, নির্যাতিতা, অবহেলিত ও ঝুঁকিপূর্ণ পেশা থেকে ফেরত নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে পাপড়, ছোলা, বুট, রুটি ও ডিম ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে যশোরের রেলগেট এলাকার রিমি আক্তারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যবসার উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর সভাপতিতেত্ব উপস্থিত ছিলেন যশোর জেলা সমন্বয়কারী শাহজাহান নান্নু, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, দি স্যালভেশন আর্মি, যশোরের প্রোগ্রাম ম্যানেজার শীতল রায়, লাইটহাউজ নারী মুক্তি সংঘ, যশোরের ম্যানেজার রোকসোনা, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর। উপকারভোগী রিমি আক্তার বলেন জীবনে চরমভাব নির্যাতনের স্বীকার হয়েছি এবং করোনার কর্মমহীন হয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ি। পেন ফাউন্ডেশনের কাছ থেকে ব্যবসার মালামাল পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি নিজের পায়ে দাড়াতে পারবো।

অতি দরিদ্রদের ক্ষমতায়ন (Empowering Extreme Poor) কর্মসূচীর আওতায় পেন ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে এপর্যন্ত মোট ৭৭জনকে দরিদ্রদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিভিন্ন ছোট ছোট ব্যবসার মালামাল, ভানগাড়ি, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান