বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলারোয়ায় কবর স্থানের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেয়াড়া ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলারোয়া উপজেলার খোর্দ্দো গ্রামের ইবাদ আলী দফাদারের পুত্র শামসুল আলম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার খোর্দ্দ মৌজায় ২৬০ নং খতিয়ানের ১ নং দাগের ৪০ শতক জমিতে আমাদের বাপ দাদার চৌদ্দপুরুষের কবর স্থান রয়েছে। উক্ত সম্পত্তি নিয়ে খোরদো গ্রামের জাকিরুল ইসলামের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাকিরুল গং জোর পূর্বক কবর স্থানের একটি অংশ দখলের পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায়ই জাকিরুল ও তার পরিবারের লোকজন আমানুলের ভাটার পাশে গরু ছাগল বেধে ইটনষ্ট করাসহ নানানভাবে ভাটার ক্ষয়ক্ষতি করেন। এনিয়ে জাকিরুলের ভাইদের সাথে ভাটার শ্রমিকদের বিরোধ বাধে। গত ৮ জানুয়ারি আমানুল বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে গেলে জাকিরুল, তার স্ত্রী হালিমা, ভাগ্নে গ্যাং স্টার আল আমিন, আলমগীর, আব্দুল্লাহ, মাহমুদুল্লাহ, সিরাজুল, ফিরোজ, আলতাফ, মুনসুরসহ কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমানুলদের উপর হামলা করেন। ওই সময় উল্টো তাদের হামলায় শাকিব, জিল্লু, জাহানারা, রিফাত, কাকুলি, সামিনুর, সুজা, কবির ও আমি গুরুতর আহত হই।

ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে জাকিরুল গং একটি কাল্পনিক গল্প সাজিয়ে মিথ্যা মামলা করার চক্রান্ত শুরু করেন। একপর্যায়ে ওই ঘটনাকে রং মাখিয়ে উল্টো তাদের উপর হামলা করা হয়েছে মর্মে সাংবাদিকদের ভুল বুঝিয়ে গত ১৬ জানুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমানুল গাজী খোর্দ্দ বাজার কমিটির বার বার নির্বাচিত সভাপতি, বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও গাজী ব্রিকস এর মালিক। মনিরুলও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং গাজী মাহবুবর রহমান দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের দুই বার নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া ওই ঘটনার সময় মনিরুল ও তার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও মনিরুল ও তার স্ত্রী নাকি জাকিরুলের স্ত্রীকে মারপিট করেছেন বলে তারা উল্লেখ করেছেন। যা সম্পুর্ণ মিথ্যা।

তিনি আরো বলেন, আমাদের সুনাম নষ্ট করার জন্য আমাদের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছেন জাকিরুল ইসলাম। জাকিরুলের ভাগ্নে ও তার সহযোগিরা এলাকার চিহ্নিত মাদক সেবী। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট। বিশেষ করে ইটভাটা মালিক আমানুলও। তাদের সাথে আমানুলের ইটভাটার ক্ষয়ক্ষতির বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একের পর এক এধরনের মিথ্যাচার করেছেন এবং কৌশলে ইটভাটা উচ্ছেদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এছাড়া জাকিরুলের ভাগ্নে আল আমিন ও তার সহযোগিরা রাতে আমাদের বাড়ি বাড়ি গিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। আমরা বর্তমানে আতংকের মধ্যে রাত কাটাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত জাকিরুলের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত পুর্বক উক্ত ঘটনার ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়