শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

শনিবার সকালে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা একই রকম রয়েছে। এখনও গভীর কোমাতেই রয়েছেন তিনি। তার ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে।

প্রণব মুখার্জীর গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া অর্থাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।

গত ৯ আগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখার্জী। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তার। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখার্জীর।
গত বুধবার জানা গিয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়, প্রণব মুখার্জীর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

বৃহস্পতিবার জানানো হয়, সামান্য হলেও শ্বাস প্রশ্বাসের সমস্যা কমেছে তার। শুক্রবারের বুলেটিনে জানানো হয়, প্রণববাবুর হৃদস্পন্দন স্থিতিশীল। সেই একই অবস্থা রয়েছে শনিবারও।

জানা গেছে, প্রণব মুখার্জীর দেখভালের জন্য মেডিক্যাল টিম রয়েছে। তারা আপ্রাণ চেষ্টা করছেন প্রণব মুখার্জীকে সুস্থ করে তোলার।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬